হোম > রাজনীতি

মির্জা ফখরুলের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

স্টাফ রিপোর্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট(আইআর্‌আই)একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।

আইআরআই বিশ্বজুড়ে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থার সমর্থনে কাজ করে।

বৈঠকে আইআরআইয়ের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং মার্কিন প্রেসিডেন্টের উপ-সহকারি ও জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডাইরেক্টর লিসা কার্টিস।

প্রতিনিধি দলে ছিলেন আইআরআইয়ের সিনিয়র উপদেষ্টা জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর (ফিলিপাইন) স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর(এশিয়া প্যাসিফিক) জেমি এস স্পাইকারম্যান, জনবিষয়ক বিশেষজ্ঞ জন ফ্লুহার্টি, প্রোগ্রাম ডিরেক্টর ডারিন এনথোনি বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ ও পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।

বৈঠকে বিএনপি মহাসচিবের সাথে ছিলেন স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা