হোম > রাজনীতি

খালেদা জিয়ার দেখোনো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে: রিজভী

স্টাফ রিপোর্টার

বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেওয়া তার অঙ্গীকার এবং তার দেখোনো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই যাত্রার মূল লক্ষ্য হলো সেই আদর্শ ধারণ করা, যার জন্য তিনি (খালেদা জিয়া) দীর্ঘ ৪০-৪৫ বছর নিরন্তর সংগ্রাম করে গেছেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাড়ে চার দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়েছে; যিনি গোটা জাতিকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করেছেন।

তিনি দেখিয়েছেন কীভাবে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক সংকট ও হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন কীভাবে দেশের মানুষের পাশে থাকতে হয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, চিকিৎসায় অবহেলা করা হয়েছে। তার এই মৃত্যুতে ষড়যন্ত্র ছিল, অশুভ শক্তির  কারসাজি ছিল। তিনি পায়ে হেঁটে কারাগারে প্রবেশ করলেও সেখানে তার ওপর চক্রান্ত ও ষড়যন্ত্র করা হয়েছে।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী মহিলা দলকে অত্যন্ত ভালোবাসতেন এবং বর্তমানের এই নেতৃত্বও তার হাতেই তৈরি। বিএনপি, মহিলা দল এবং সব অঙ্গসংগঠন তার দেখানো আদর্শ, নৈতিকতা ও অঙ্গীকারের পথ ধরে এগিয়ে যাবে। তার দেখানো পথে চললেই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা সম্ভব হবে।

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের ইন্তেকাল

গণরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

মামুনুল হককে নিয়ে সংসদ সদস্য ও স্পিকারের বক্তব্যের নিন্দা

মহাখালীতে নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ খেলাফত মজলিসের

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরায় ‘মানবতার বক্স’ উদ্বোধন করলেন সেলিম উদ্দিন