হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি

স্টাফ রিপোর্টার

যথাযথভাবে আমন্ত্রণ না জানানোয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে বৈঠক ডেকেছেন, তা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে লেবার পার্টি।

দলটির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান বৃহস্পতিবার (আজ) তার হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বার্তায় দলের এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠকটি বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে হওয়ার কথা।

বার্তায় তিনি উল্লেখ করেন, ১৭ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামে রাজপথের দল আমরা। বুধবার রাত ৯টা ৫১ মিনিটে একটি এসএমএস পাঠিয়ে বৃহস্পতিবার বিকাল চারটায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দাওয়াত দেয়াকে অসম্মানজনক ও অসৌজন্যমূলক আচরণ মনে করি।

তিনি বলেন, তাই বৃহস্পতিবারের সভা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে লেবার পার্টি।

উল্লেখ্য, বৃহস্পতিবারের প্রোগ্রামে লেবার পার্টির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে আমন্ত্রণ জানান উপদেষ্টা মাহফুজ আলম।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি