হোম > রাজনীতি

লন্ডনের সিদ্ধান্ত ইসিকে জানাতে অনুরোধ সালাহউদ্দিনের

ঢাবি সংবাদদাতা

নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানাতে অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। এর ফলে ইসি সাধারণ মানুষদের আনুষ্ঠানিকভাবে ভোট নিয়ে আশ্বস্ত করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে এবং সেভাবে পরিচালিত হচ্ছে। তবে সংবিধান অনুযায়ী অন্য দেশের নাগরিক উপদেষ্টা হতে পারেন না। এ সময়, লন্ডন বৈঠকে কারও দায়মুক্তি নিয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি।

এর আগে গত শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় ঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছর রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন