হোম > রাজনীতি

শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান আমাদের ধন্যবাদ জানিয়েছেন: ফরহাদ

আতিকুর রহমান নগরী

ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এসএম ফরহাদ বলেন, প্রদর্শনীতে আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি রাখার জন্য তার সন্তান আমাদের ধন্যবাদ জানিয়েছেন। ছাত্রদলের ছোট একটা অংশ তাদের উপর ভর করার চেষ্টা করছে। সেই বামপন্থি অংশ যারা আওয়ামী লীগের উপর ভর করে সেটাকে শেষ করেছে। আশা করি ছাত্রদল এই বিষয়ে সতর্ক থাকবে।

বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসএম ফরহাদ এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, আমরা খালেদা জিয়ার ছবি জেদের বসে ব্যবহার করেনি। আমরা তার বক্তব্য হাজির করেছি। যা সত্য তা তুলে ধরেছি।

ঢাবি শিবির সভাপতি বলেন, যারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গতকাল আমরা তাদের ছবি প্রদর্শন করেছিলাম। কিন্তু এটা নিয়ে বিতর্ক হয়েছে। তাই আজ সেই বিচারের ডকুমেন্ট শো করেছি, যেখানে ফুটে উঠেছে, সেটা বিচারিক হত্যাকাণ্ড ছিল। যারা হাসিনার এই বিচারিক হত্যাকাণ্ডের বিচারের বিপক্ষে দাঁড়িয়েছিল, আমরা তাদের বক্তব্য তুলে ধরেছি। এরই অংশ হিসেবে খালেদা জিয়ার একটি বয়ান তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান আমাদের ইতোমধ্যে ধন্যবাদও দিয়েছেন। সুতরাং এটা নিয়ে ভিন্ন বয়ান তৈরির সুযোগ নেই।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান