হোম > রাজনীতি

ইসিতে প্রথম দফার শুনানিতে ২৬ আপিল নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ৩৬ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব আপিল নিষ্পত্তি করে নির্বাচন কমিশন।

ইসির নিষ্পত্তি করা ৩৬টি আপিলের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রাথী তাসনিম জারাও রয়েছেন। তবে ছয়জন প্রার্থীর আপিল নামঞ্জুর হয়েছে। এছাড়া চার জন প্রার্থীকে আরো কিছু প্রমাণপত্র দাখিল করতে সময় দেয়া হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। এ সময়কালে ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। মনোনয়নপত্র বাতিল হয়েছিল ৭২৩ জনের।

রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাইয়ে ১ হাজার ৮৪২ জনকে বৈধ ঘোষণা করেছিলেন।

আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই

লাইভে এসে নিজ এলাকার কাজের হিসাব দিলেন এমপি হাসনাত

মানুষ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সুশাসন দেখতে চায়: আমির হামজা

শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণ করতে চাচ্ছে বিএনপি: সারজিস আলম

জামায়াত আমিরের নতুন উপদেষ্টা ব্যারিস্টার আরমান

জুলাই সনদকে অস্বীকার করা নিজ অস্তিত্বকে অস্বীকারের শামিল: এটিএম আহজার

জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ইফতার

ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাব