হোম > রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধানমন্ডিতে দোয়া

ভার্চুয়ালি যুক্ত ছিলেন জোবাইদা রহমান

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘ নেক হায়াত কামনায় রাজধানীর ধানমন্ডিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে বাদ এশার বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ধানমন্ডিস্থ বাসভবনে মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে দোহার– নবাবগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি সংযুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার মেহনাজ মান্নান বলেন, “বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার সুস্থতা কামনায় আমরা সবাই দোয়া করছি। জাতির এ ক্রান্তিলগ্নে সবার কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করছি।”

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা