হোম > রাজনীতি

পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি

আতিকুর রহমান নগরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি।

রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে রোববার এ মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, আমাদের কলকারখানা গড়ে তুলতে হবে। সেখানে যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। আমাদের কৃষি উৎপাদন বাড়তে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্র একেবারে ধ্বংস করে ফেলেছে ফ্যাসিস্ট সরকার। ক্ষমতায় আসার পর যুবকদের প্রশিক্ষণ দিয়ে তাদের বেকারত্ব দূর করতে হবে।

তারেক রহমান আরো বলেন, আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ঐক্য ধরে রাখতে হবে। জনগণের বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে।

দীর্ঘ ১৫ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নগরীর মাদ্রাসা মাঠসংলগ্ন ঈদগাহ রোডে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান