হোম > রাজনীতি

হিন্দুস্তানী আগ্রাসন ও আ’লীগের বিরুদ্ধে সংগ্রাম চলবে- জাগপা

আতিকুর রহমান নগরী

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান বলেছেন, আমাদের সংগ্রাম হিন্দুস্তানের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে। আমাদের সংগ্রাম ভারতের সেবাদাস শেখ পরিবার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে।

জাগপাকে ক্রয় করা যায় না, জাগপা মাথা বিক্রির রাজনীতি করে না, জাগপা সৃষ্টিকর্তা ব্যতীত করো সামনে মাথানত করে না। কোন বাধা বিপত্তি, লোভ লালসা, অব্যাহতি দিয়ে জাগপা’র কন্ঠ স্তব্ধ করা যাবে না। হিন্দুস্তানী আগ্রাসন ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ২১তম দিন আজ ২১ জুলাই কুষ্টিয়া কোর্ট চত্বর, থানা মোড়, পাবলিক লাইব্রেরি, ইসলামিয়া কলেজ এলাকায় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

জাগপা নেতৃবৃন্দ বলেন, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমার জন্য এবং হতাহত পরিবারের সূচিকিৎসা নিশ্চিত করার জন্য।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য নিজামউদ্দিন অমিত, কুষ্টিয়া জেলা জাগপা সভাপতি মো: নূর ইসলাম মিয়া রঞ্জু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কুষ্টিয়া জাগপা নেতা খোয়াজ আলী, এড: লোকমান হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ প্রমূখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন