হোম > রাজনীতি

ঢাকা-১৭ আসনে জহির রায়হানের ছেলে তপু রায়হান

স্টাফ রিপোর্টার

ঢাকা ১৭ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচন (২০২৬) করার ঘোষণা দিয়েছেন দেশের প্রখ্যাত মুক্তিযোদ্ধা, শহীদ চলচ্চিত্রকার ও সাহিত্যিক শহীদ জহির রায়হানের ছেলে তপু রায়হান।

রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গী এবং নির্বাচনি কৌশল তুলে ধরেন।

তপু রায়হান বলেন, আমাদের দরকার দুর্নীতিমুক্ত, দলীয়করণমুক্ত, রাজনৈতিক অ্যাজেন্ডামুক্ত, সত্যিকারের জনকল্যাণমুখী, সৃজনশীল একটি সরকার ও তার প্রশাসন।

“আমার বাবা রাজনীতি না করলেও তার লেখায় রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ দেখা যেতো। আমি মনে করি, রাজনীতি না করেও জনগণের পাশে থাকা যায়। সে বিষয়টি উপলব্ধি করেই নিজে রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে চাই। তবে আপাতত কোনও দলে যোগ না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। “

তিনি বলেন, আমি জানি, গুলশান ও বনানী একটি অভিজাত এলাকা। সেখানের মানুষের সমস্যা আমি জানি। তাছাড়া, এখানে পিছিয়ে পড়া জনপদ কড়াইল বস্তির মানুষেরও অনেক সমস্যা রয়েছে। স্বাস্থ্য ও শিক্ষায় এখানের মানুষ অনেক পিছিয়ে। তাই নির্বাচনের সিদ্ধান্তের পর থেকেই এলাকাভিত্তিক নিজের ইশতেহার ঘোষণা করেছি।

তপু যে জহির রায়হানের সন্তান হিসেবে রাজনীতিতে আসছে এটা খুবই খুশির সংবাদ। কে হারল বা জিতল এটা কোন বড় বিষয় নয়।  মানুষের পাশে দাঁড়িয়েছে এটাই গুরুত্বপূর্ণ।

মা হিসেবে আমি দোয়া করছি যেন, সে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারে। আমাদের পরিবারের সবাই তপুর এই সিদ্ধান্তে খুশি। আশা করছি সাধারণ মানুষও ওকে সাপোর্ট দিয়ে পাশে থাকবে। "

ঢাকা-১৭ আসনের গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, শাহজাদপুর, ভাসানটেক ও মহাখালী নিয়ে গঠিত।

নারী সহিংসতা ধামাচাপা দিতেই জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক

হ্যাঁ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবেন

দেশের ভবিষ্যৎ নির্মাণ নিয়ে তরুণদের ভাবনা শুনলেন জাইমা রহমান

রেজাউল করিম হত্যা মামলা: আগাম জামিনের বিরুদ্ধে আপিল করবে জামায়াত

কড়াইল বস্তিতে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করলেন জুবাইদা রহমান

ভোটে জয়ী হলে জনগণের আমানত খেয়ানত করবো না: রবিন

ধানের শীষে ভোট দিয়ে দায়িত্বশীল সরকার গঠনে সুযোগ দিন

যাদের জনসম্পৃক্ততা নেই তারা কিভাবে জয়ের কথা বলছে

দেশজুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে ইসলামী ছাত্রীসংস্থার বিক্ষোভ

নারীদের অধিকার ও সম্মান রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ইশরাক