হোম > রাজনীতি

ইসরাইলের বিরুদ্ধে স্মরণকালের সেরা র‍্যালি করবে বিএনপি: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

গাজায় ইসরাইলের মানবতাবিরোধী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের ইতিহাসে বিএনপি স্মরণকালের সেরা র‍্যালি করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। বিএনপির পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টন থেকে র‍্যালি এ করবে বলে জানান তিনি।

বুধবার দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় তিনি একথা জানান।

আমিনুল হক বলেন, ফিলিস্তিনির গাজা ও রাফায় ইসরায়েল ইহুদিবাদীরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা কোন যুদ্ধ নয়; বরং তা মানবতাবিরোধী কাজ। তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটা সারা পৃথিবীর মানুষ মেনে নেয় নেই। আমাদের ও কাম্য নয়।

তিনি বলেন, ইসরাইলি ইহুদিবাদীদের নির্মমতা ও নিষ্ঠুরতা থেকে রেহাই পাচ্ছে না নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ বাড়ি-ঘর ও বেসামরিক সকল স্থাপনা। এমনকি হাসপাতালও তাদের জিঘাংসা থেকে মুক্ত থাকেনি। আমরা এ নির্মমতা বর্বরতা নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন