হোম > রাজনীতি

খালেদা জিয়া ও তারেক রহমানের আসনে জামায়াত প্রার্থী কারা

আতিকুর রহমান নগরী

প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। দলটির ঘোষণা অনুযায়ী দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া - ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে ইতোমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী এই আসনগুলোতে আগেই সাম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে।

বেগম খালেদা জিয়ার আসনে জামায়াতের প্রার্থী যারা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দিনাজপুর- ৩ (সদর) আসনে নির্বাচন করবেন। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনীত হয়েছেন, দলটির দিনাজপুর জেলা ইউনিটের সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম।

বেগম খালেদা জিয়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনেও লড়বেন বলে বিএনপি থেকে জানানো হয়েছে। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী করা হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানীকে।

এছাড়াও বিএনপির চেয়ারপার্সন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর সংসদীয় আসন ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) এ নির্বাচন করবেন। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সুপ্রিম কোর্টের এডভোকেট এসএম কামাল উদ্দিনকে।

তারেক রহমানের আসনে জামায়াতের প্রার্থী যিনি

আসন্ন নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া - ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী করা হয়েছে আবিদুর রহমান সোহেলকে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা