হোম > রাজনীতি

তারেক রহমান দুই-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন

মির্জা ফখরুল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির জনসভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : মঞ্জুর মোরশেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই-এক দিনের মধ্যেই চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এর আগে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সিলেট থেকেই এবার নির্বাচনি প্রচার শুরু করবে বিএনপি। এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। মানুষ দীর্ঘদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।

এ সময় গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন মির্জা ফখরুল।

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ ১১ দলের প্রত্যাখ্যান

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাবে না বাংলাদেশ খেলাফত মজলিস

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনে অংশ নেবে না লেবার পার্টি

সংবিধান সংশোধন কমিটির সভায় অংশ নেবে না এবি পার্টি

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের