হোম > রাজনীতি

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার আসামিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মো. আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মমতাজ পারভিন শিমু ( ৪২ ), ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি এবং মহানগর উত্তর যুবলীগ কর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) ও উত্তরা থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মনিরুল ইসলাম (৩৮)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ০৮:৩০ টায় ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে মো. আবেদ আলী শেখকে এবং একই দিন রাত আনুমানিক ৯ টায় বাংলামোটর এলাকা থেকে মমতাজ পারভিন শিমুকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম। উল্লেখ্য, গ্রেপ্তার মো. আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। গ্রেপ্তারকৃত জাকির হোসেন সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিলো বলে স্বীকার করেছে। এছাড়া সে ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মামলার আসামি।

ডিবি সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১:৪৫ টায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এম আর বাদলকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল। একই দিন রাজধানীতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির পৃথক টিম। সে গত ১৮ এপ্রিল উত্তরা বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল বলে স্বীকার করেছে।

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার দাবি শিবিরের

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল