হোম > রাজনীতি

জুবাইদা ও জাইমা রহমানের ফেসবুক অ্যাকাউন্ট নেই: রিজভী

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডাঃ জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোন ফেসবুক একাউন্ট ছিল না এবং এখনও নেই। সুতরাং তাঁদের নামে ফেসবুকে পোষ্ট করা কোন মন্তব্যে জনগণকে বিভ্রান্ত না হবার অনুরোধ জানাচ্ছি। বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জুবাইদা রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক আইডি খুলে অসত্য, বানোয়াট মন্তব্য পোষ্ট করা হচ্ছে।

তিনি বলেন, এআই ব্যবহার করে ডাঃ জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

বিএনপির এ নেতা বলেন, এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছ জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরণের ডিজিটাল জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদুরপ্রসারী কোন চক্রান্তের নীলনকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন