হোম > রাজনীতি

সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পাঁয়তারা শুরু হয়েছে

জরুরি যৌথসভায় মির্জা ফখরুল

বিশেষ প্রতিনিধি

অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পাঁয়তারা শুরু হয়েছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে এক জরুরি যৌথসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেটি থেকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার একটা পাঁয়তারা শুরু হয়েছে।

তিনি বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদ মুক্ত আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার। কিন্তু আমরা দেখছি একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে।

বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে এমন অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, এখানে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইন্সটিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে।

১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে তিনি বলেন, এ সময় এক দলীয় শাসনে রুপান্তরিত হয়েছিল, বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিলো। সেটাকে বাদ দিয়ে জিয়াউর রহমান জনগণের সমর্থনে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এর ফলেই সারা দেশে রাজনৈতিক কাঠামোর পরিবর্তন হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক যে সমাজতন্ত্রের যে ভ্রান্ত ধারণা সেটাকেও তিনি পরিবর্তন করে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন।

জিয়াউর রহমান বাংলাদেশে সংস্কারের জনক উল্লেখ করে তিনি বলেন, তার হাত ধরেই বাংলাদেশে মৌলিক সংস্কার শুরু হয়েছে।

যৌথসভায় বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ যুগ্ম-মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহবায়ক ও সদস্য সচিবগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক,সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি শুরু হবে ২৫ মে থেকে। এর মধ্যে ২৭ ও ২৮ মে ঢাকায় হবে তারুণ্যের সমাবেশ। ২৯ মে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে ওই দুই দিন শাহাদাত বার্ষিকীর অন্য কোনো কর্মসূচি থাকবে না। আর ৩০ মে সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নেতাকর্মীরা।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন