হোম > রাজনীতি

সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিলে মানুষ মানবে না: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

কেন্দ্রীয় বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিলে মানুষ মানবে না।

সোমবার দুপুরে রাজধানীর কাওরান বাজার কাঠপট্টি টিসিবি রোডে ঢাকা মহানগর উত্তর তেজগাঁও থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সংস্কার করেন তো করেন, যৌক্তিক সময়ের ভিতরে করেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা যুগের পর যুগ চলতে থাকবে। সমস্যা থাকবে সমাধান হবে। এটাই স্বাভাবিক! কিন্তু আপনারা সংস্কারের নামে নির্বাচনকে ইচ্ছে করে পিছিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছেন; এদেশের মানুষ এটাকে কোনোভাবেই মেনে নিবে না।

আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যে নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার এদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কার ও মেরামত করবে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি