হোম > রাজনীতি

আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: রুমিন ফারহানা

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আপনারা ইতোমধ্যে জেনেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে প্রধান উপদেষ্টা ড.ইউনুসর লন্ডনে মিটিং হয়েছে, আগামী রমজানের আগে দেশে নির্বাচন হবে, সারাদেশের জনসাধারণ নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে ভোট দেয়ার জন্য।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা সেন বাড়ির মুক্তমঞ্চে এক কর্মী সভায় এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক, সহ-সভাপতি মমিনুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল জব্বার, পাক শিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার, ব্রাহ্মণবাড়িয়া কোর্টের অতিরিক্ত বিপি বিএনপি নেতা অ্যাডভোকেট শরিফ উল্লাহ প্রমুখ।

তিনি বলেন, গত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি ফ্যাসিবাদ আওয়ামী সরকার দেশে ঘুম, খুন, হত্যা চালিয়েছে, লুটপাট করে গেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ১৭ বছর নির্বাসিত। সারাদেশে বহু নেতাকর্মী জেল খেটেছেন, জীবন দিয়েছেন দলের জন্য। বিএনপি জনগণের দল, প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি দেশের জন্য কাজ করেছেন। দেশের উন্নয়নে ভূমিকা রেখেছেন।

আগামীতে সরকার ক্ষমতায় গেলে আমি যদি এমপি হতে পারি এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখব রাস্তাঘাট করব। সরাইল গ্যাসের বাড়ি সরাইলে গ্যাস নেই, চুন্টা, পাক শিমুল, অরুয়াইলে গ্যাসের ব্যবস্থা করব, আমি বেকার ছেলেদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমি সারা বাংলাদেশ বিএনপির কাজে গিয়েছি কোথাও রাস্তাঘাটের এমন দুর্দশা দেখিনি, বিগত সরকার এখানে কোন উন্নয়ন করেনি, আপনারা বিএনপিকে ভোট দেন, ওয়াদা করছি বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের উন্নয়ন হবে।

এর আগে গত দু’দিন স্থানীয় বিএনপির একাংশ রুমিন ফারহানার কর্মী সমাবেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে, শনিবার সকালে প্রতিবাদকারীরা কালো পতাকা মিছিল করে প্রেক্ষিতে উপজেলা প্রশাসন কর্মী সমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হুসাইন নিজে চুন্টা গিয়ে প্রতিবাদকারীদের সাথে কথা বলে তাদের কর্মসূচি বন্ধ করেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন