হোম > রাজনীতি

সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে এবি পার্টি’র শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের মা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবি পার্টি।

এক শোকবার্তায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছয় দশকের বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় যুক্ত থেকে দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে আলো ছড়িয়ে গেছেন । তিনি সর্বশেষ দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

নেতৃবৃন্দ বলেন, এই মহিয়সী নারী বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের সময় শুধুমাত্র মাহমুদুর রহমানের মা হওয়ার কারণে মিথ্যা মামলা ও হয়রানির শিকার হন।

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারসহ অসংখ্য গুণগ্রাহীর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন