হোম > রাজনীতি

বিএনপির রাজনীতির মূল লক্ষ্য আগামী দিনে কর্মসংস্থান সৃষ্টি: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের জীবনমান উন্নয়ন বিএনপির আগামী দিনের রাজনীতির মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির অন্যতম মূল লক্ষ্য হচ্ছে আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা করা। কর্মক্ষম ও বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। জনগণের জীবনমান উন্নয়ন করা।

মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপি'র পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভা হয়।

তারেক রহমান বলেন, প্রতিশোধ-প্রতিহিংসা এড়িয়ে সাহস ও সততা নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সমৃদ্ধি হবে। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হবে। বিশ্বের সকল দেশের যুব ও তরুণ সমাজ অর্থনীতির প্রাণ শক্তি বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির বিশ্বাস প্রচলিত স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে জানি তিনি বলেন, জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। জনগণ আকাঙ্ক্ষার প্রতিশ্রুতি নয় প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। বিএনপি প্রতিশ্রুতির বাস্তবায়নে বিশ্বাস করে।

তারেক রহমান বলেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে চলমান বিশ্বের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য, প্রযুক্তির সুবিধা ব্যবহারের জন্য দেশের তরুণ-যুব সমাজকে সব ধরনের সহায়তা দেয়ার লক্ষ্যে বিএনপি উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছে।' যুব ও তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'প্রযুক্তি ব্যবহারে আপনারা নিজেদের দক্ষ্য করে গড়ে তুলুন। আপনাদের সাফল্যের যাত্রাকে সহজ করার জন্য বিএনপি সকল সম্ভাব্য উপায় ও বাস্তবায়নের জন্য কাজ করছে। বিএনপি বিশ্বাস করে প্রযুক্তি নির্ভর তারুণ্য ও যুবশক্তি গড়তে হলে প্রযুক্তিগত কর্মদক্ষতা বাড়াতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার শিখতে হবে, শিখাতে হবে।

দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীর্ষ ভোট দিন, দেশ গড়ার গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান