হোম > রাজনীতি

‘পিআর পদ্ধতি চালু হলে রাজনৈতিক দলের সমান সুযোগ সৃষ্টি হবে’

স্টাফ রিপোর্টার

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সর্বস্তরে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু বর্তমান শাসনব্যবস্থা সেই প্রত্যাশাকে বারবার উপেক্ষা করেছে। জনগণের ভোটাধিকার রক্ষা এবং কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর)পদ্ধতি এখন সময়ের দাবি।

শুক্রবার ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম আরো বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনগণের প্রকৃত মতামত জাতীয় সংসদে প্রতিফলিত হয় না। পিআর পদ্ধতি চালু হলে রাজনৈতিক বৈচিত্র্য সংরক্ষিত থাকবে, সব রাজনৈতিক দলের সমান সুযোগ সৃষ্টি হবে, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং একটি কার্যকর জাতীয় ঐক্য গড়ে উঠবে। তিনি এ বিষয়ে সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও গণতান্ত্রিক শক্তিকে একযোগে কাজ করার আহ্বান জানান।

কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন, জয়েন্ট সেক্রেটারি এইচ এম রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দিন আহম্মেদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মুহাম্মাদ তরিকুল ইসলাম প্রমুখ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান