হোম > রাজনীতি

জহিরুলের স্বেচ্ছাচারিতা বন্ধে তারেক রহমানের হস্তক্ষেপ চায় স্থানীয়রা

স্টাফ রিপোর্টার

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সাবেক ছাত্রনেতা জহিরুল আলম জহিরের বিরুদ্ধে দলীয় নির্দেশ অমান্য ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।

বিএনপির স্থানীয় কয়েকজন সাবেক ও বর্তমান নেতা সেচ্ছাসারিতা বন্ধে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয় নেতারা।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২১ সালের স্থানীয় সরকার নির্বাচনে ফেনী জেলার কোথাও বিএনপির প্রার্থী না থাকলেও জহিরুল আলম জহির নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। সাম্প্রতিক উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছেন বলেও অভিযোগকারীরা দাবি করেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, নব্বইয়ের দশকে প্রভাবশালী রাজনীতিক জয়নাল হাজারীর নেতৃত্বে গঠিত ‘স্টিয়ারিং কমিটি’ থেকে উঠে আসেন জহিরুল আলম জহির। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, বালু উত্তোলন ও স্থানীয় বিএনপির কয়েকজন নেতার ওপর হামলার অভিযোগও করা হয়েছে। তবে এগুলো অভিযোগকারীদের দাবি, স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

অভিযোগ পত্রে দেখা গেছে, জহিরের বিরুদ্ধে আওয়ামী লীগকে প্রশয় দেয়া, চাঁদাবাজি , নদীর বালি উত্তোলন জড়িত বলে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে পরিবেশবাদী সংগঠন বেলা এবং দুদকে অভিযোগ রয়েছে, এমন প্রমাণাদি সংযুক্ত করে দেয়া হয়েছে।

অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি মাস্টার ইব্রাহিম মোমিন, সাবেক সভাপতি এ বি এম সামছুদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মাস্টার জহির উদ্দিন ভূঁইয়া সোহাগ এবং সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সেলিম। তাঁরা লিখিতভাবে বলেন, বিএনপির নাম ব্যবহার করে ভিন্ন দলের স্বার্থ রক্ষা করার কারণে অভিযুক্তকে বহিষ্কার করা সময়ের দাবি।

এই বিষয়ে জহিরুল আলম জহিরের বক্তব্য পাওয়া যায়নি।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল