হোম > রাজনীতি

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অস্বচ্ছল-অসহায়-দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সরকারি ও বেসরকারি মেডিকেলের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার রাজধানীতে সরকারি ও বেসরকারি মেডিকেলের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় ছাত্রদলের সহ-সভাপতি ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, যাহা লাউ-তাহাই কদুর মতো ছাত্র সংসদে লীগ শিবিরের দ্বারা পুনর্বাসিত হচ্ছে।

ডা. আউয়াল বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমরা বেগম খালেদা জিয়ার কাছ থেকেই শিখেছি। সমগ্র বাংলাদেশকেই তিনি নিজের পরিবার ভাবতেন। ১৯ ৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার ৩৯ দিনের মাথায় ভয়াবহ ঘূর্নিঝড়ের পর তার সাহসী ভূমিকার কারণে সকলেই ত্রাণ সহযোগিতা পেয়েছিল। নিজের সন্তান অস্ট্রেলিয়ায় পিৎজা ডেলিভারির কাজ করলেও বাংলাদেশের মানুষকে কষ্ট করতে দেন নেই।

ছাত্রদলের এই নেতা বলেন, মুনাফেকি চরিত্রের রাজনীতি করছে এক ইসলামিক ছাত্র সংসগঠন। যাদের দ্বারা যাহা লাউ তাহাই কদু অবস্থা দাঁড়িয়েছে। ছাত্র সংসদগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ, শিবিরের দ্বারা পুনর্বাসিত হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ স্বাস্থ্য সম্পাদক ডা. মিজান রহমান, শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. রেজওয়ান তাহসিন সীমান্ত, রংপুর মেডিকেল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি, ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডা. শাকিল, সাধারণ সম্পাদক ডা. মোস্তাকিম, শেবাচিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আবু তাহলা ফয়সাল, সহ সভাপতি ডা. ফিরোজ, বেসরকারি মেডিকেল কলেজ কলেজ ছাত্রদল নেতা ডা. সাব্বির আহমেদ, ডা. আশরাফুল আলম প্রিন্স, ডা. সাব্বির শরীফ শাকিল, ডা. শাওন সিকদার, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. জাকারিয়া পারভেজ, ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আবু সুফিয়ান রোহান, আশরাফুল আসাদ, সাগর, রুবেল ও রাফি।

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন

জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ গণতন্ত্রের পরিপন্থী: মিয়া গোলাম পরওয়ার

বিএনপি সংস্কার পরিষদের শপথ না নেয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে: মাসুদ সাঈদী

সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

গণভোটের রায় বাস্তবায়নে ২৪ এপ্রিল গণসমাবেশ সফল করুন

সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে