হোম > রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চাইলো এনসিপি

স্টাফ রিপোর্টার

জামায়াতের পরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন চাইলো এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন,'জাতীয় নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হোক, সবাই চায়; স্থানীয় সরকার নির্বাচনও দল নিরপেক্ষ সরকারের অধীনে হলে ভালো হবে। কারিগরি দিক নিয়ে আমাদের আরও আলোচনা করতে হবে।'

মঙ্গলবার রাজধানীর বেইলী রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের প্রথম দিনের সংলাপের বিরতিতে এ কথা বলেন তিনি।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাসের প্রস্তাবে এনসিপি একমত বলে জানিয়েছেন সরোয়ার তুষার। তিনি বলেন, 'কয়েকটি দল তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছয় মাস রাখার পক্ষে। বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি।' সরোয়ার তুষার বলেন, 'মেয়াদ তিন মাস বা চার মাসের বিষয়ে আমরা নমনীয় থাকব। যদি স্থানীয় সরকার নির্বাচন অন্তর্ভুক্ত হলে চার মাস প্রয়োজন হতে পারে।'

৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া সব বিষয়ে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার পক্ষে এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, 'আমাদের অবস্থান তুলে ধরেছি। সেখানে আরও সংবিধান সংশোধনী ও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কী না? আমরা বলেছি সংবিধান সংশোধনীর বিষয়ে প্রযোজ্য হবে না। কারণ দলগুলো এমন সংশোধনী আনে যার মাধ্যমে বাংলাদেশে ইতিপূর্বে অনেক সংকট তৈরি হয়েছে। এটা নিয়ে আরও আলোচনার দাবি রাখে। দুটো বিষয়ে সবাই একমত।'

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন