হোম > রাজনীতি

কোচিংয়ে ক্লাস নিলেন হাসনাত আব্দুল্লাহ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রাজনীতিতে আসার আগ থেকেই কোচিংয়ে ক্লাস নিতেন । এখনো সময় সুযোগ পেলে প্রায়ই কোচিংয়ে ক্লাস নিতে যান তিনি।

শুক্রবার রাতে স্কুল অব এক্সিলেন্সের অনলাইন ক্লাস নিতে দেখা গেছে হাসনাত আব্দুল্লাহকে।

এদিন কোচিংয়ের অনলাইন ক্লাসটি তাদের নিজস্ব ফেসবুক পেজে লাইভ প্রচার করা হয়। তাকে ইংরেজি গ্র্যামারের এক্সক্লুসিভ রিভিশন ক্লাস নিতে দেখা গেছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থাতেই কোচিংটির সঙ্গে যুক্ত হন তিনি। সেখানকার জনপ্রিয় শিক্ষক তিনি। অনলাইন ক্লাসগুলোর মধ্যে হাসনাত আব্দুলাহর ক্লাস সব থেকে বেশি শেয়ার এবং বেশি মানুষ দেখে থাকেন।

২০২৪ কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তিনি।

কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২০১৪ সালে মাধ্যমিক এবং পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন হাসনাত আব্দুল্লাহ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান