হোম > রাজনীতি

গণভোট নিয়ে পাতানো ফাঁদে পা দেয়ার সুযোগ নেই: হামিদুর রহমান

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) ১৮ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরেন জামায়াতের প্রতিনিধি দল। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বৈঠকের বিষয়ে জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, গণভোট হলে জুলাই সনদের আদেশ সহজ হবে। একইদিনে গণভোট হলে এই ভোট ইগনোরেবল হয়ে যাবে। প্রশ্ন উঠতে পারে, কমভোটে গণভোট হলে এটা নিয়ে টালবাহানা হতে পারে। তাই পাতানো ফাঁদে পা দেয়ার সুযোগ নেই।

এ সময় নির্বাচনি জোট নিয়ে তিনি বলেন, জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মৌলিক বিষয়গুলোর সমাধান এলে জোটের সিদ্ধান্ত নেবে জামায়াত।

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করার আহ্বান জানিয়ে আটটি সমমনা দলের সঙ্গে হওয়া ঐক্যকে জোট নয়, বরং যুগপৎ আন্দোলন বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

বৈঠকে প্রবাসীদের ভোট নিয়েও সংশয় প্রকাশ করেছে জামায়াত। হামিদুর রহমান আযাদ বলেন, আগামী নির্বাচনে সুন্দর পরিবেশ চায় জামায়াত। দাবি আদায় না হলে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সময় গণভোট আয়োজনে ইসিকে নির্দেশনা দিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা