হোম > রাজনীতি

এ দেশে যারা ক্ষমতায় থাকে, আইন তাদের পক্ষে: সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কড়াইল এলাকার জনসাধারণের মধ্যে তিন হাজার মশারি বিতরণ করেছে জামায়াতে ইসলামী। শনিবার বনানী মডেল হাই স্কুল মাঠে গুলশান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব মশারি বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

এ সময় তিনি বলেন, এই দেশে মানুষ আজকে বড় অসহায়। এই দেশে যাদের ক্ষমতা আছে, আইন তাদের পক্ষে। আজকে আপনার কাছে চাঁদা চাইবে, না দিলে আপনাকে মারধর করা হবে, লোহার রড দিয়ে মারধর করে আপনাকে মেরে ফেলবে, অফিস ভাঙচুর করবে। এই শোষক গোষ্ঠী ক্ষমতায় বসে জনগণকে শোষণ করছে। তাই, আপনাদের এমন মানুষের হাতে নেতৃত্ব দিতে হবে, যারা আপনাদের সমস্যা বুঝবে ও তা সমাধান করবে।

চিকিৎসাব্যবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের দেশে সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা পায় না। আপনি যদি আজ হাসপাতালগুলোতে যান, তাহলে ঠিকভাবে সেবা পাবেন না। কিন্তু আমরা যদি উন্নত দেশগুলোর চিকিৎসাব্যবস্থার দিকে তাকাই, তাহলে দেখা যায়, কত সুন্দর ব্যবস্থা। আগামী দিনে জনগণ আর চাঁদাবাজ, দুর্নীতিবাজদের সমর্থন করবে না, ইনশাআল্লাহ।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিষয়ে তিনি বলেন, পানি যেখানে জমে থাকে, সেখানে পানি জমে থাকতে দেওয়া যাবে না। এসব পানিতেই এডিস মশা জন্মায়। সুতরাং, আমাদের আশপাশে পানি ও ময়লা যেন জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। আমাদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যদি ডেঙ্গু হয়, তাহলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নিতে হবে।

জামায়াতে ইসলামী এ দেশের জনগণের কল্যাণে, বিশেষ করে সাধারণ মানুষের কল্যাণে যে কাজগুলো করছে, ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী যদি সিটি করপোরেশন ও সরকারে ক্ষমতায় আসতে পারে, তাহলে আজকে যে ব্যথা, কষ্ট ও সমাজে যে বৈষম্য এবং অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে, তা দূর করা হবে। তা আর থাকবে না। একবার সৎ, যোগ্য ও আল্লাহভীরু মানুষকে সিটি ও রাষ্ট্রের দায়িত্বে বসান, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ।

গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত। এ ছাড়া স্থানীয় নেতা ও কাউন্সিলর প্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। ডা. এসএম খালিদুজ্জামানের সৌজন্যে মশারি বিতরণ করা হয়।

শ্রমিক ও জনগণের অধিকার রক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

বিভাজনমূলক বক্তব্য পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করতে পারে: মাওলানা হালিম

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতেই হবে

কোন প্রিন্টার্স খারাপ বই দিলে গ্রহণ করবেন না: জমিয়াতের সমাবেশে শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের অভিযোগে দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে: এনসিপি

বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নতুন করে ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে: রিজভী

‘তিন লাখ মানুষকে ৫ মিনিট আগে জানানো হলো, পরীক্ষা ক্যান্সেল—কী নির্মম রসিকতা!’

জাগপার নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন