হোম > রাজনীতি

দেশের চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য আ.লীগ তৎপর: ফারুক

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, শেখ হাসিনার বিচার চলুক, আয়নাঘর যারা বানিয়েছে তাদেরও বিচার চলুক। কিন্তু চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে আরেকটি চক্র খুব তৎপর হয়ে পড়েছে। সেই চক্রটি হলো আওয়ামী লীগ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও হাসিনা সরকারের আমলে গুম, খুন ও অপহরণে জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, যাদের হাত-পা নেই, পঙ্গু, হাসপাতালে ভর্তি রয়েছে, শরীরে রক্ত নেই, খেতে পারে না, তাদের আন্দোলনের কারণে যে সরকারে আপনি (ড. ইউনুস) এখন বসে আছেন, সে সরকার কেন এখনো তালবাহানা করে যাচ্ছেন। বিএনপিকে কার কথায় হিংসা করছেন। এই প্রশ্নটা জনগণ জানতে চায়। আমরা তো হিংসা করি না। আমরা হিংসা করার মানুষও না।

টিউলিপ প্রসঙ্গে ফারুক বলেন, টিউলিপ বলেছে সে নাকি বাংলাদেশি নয়। বাংলাদেশি প্রধানমন্ত্রী হয়ে আপনি (শেখ হাসিনা) বিদেশি নাগরিককে কিভাবে পাসপোর্ট, আইডি কার্ড বানিয়ে দিয়েছেন। কি করে তাকে জমি দিয়েছেন। আপনার (শেখ হাসিনা) দুর্নীতি, স্বজনপ্রীতি পৃথিবীর ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি