হোম > রাজনীতি

আগামী নির্বাচনে ঐক্যের কোন বিকল্প নেই: মামুনুল হক

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেছেন, এ দেশের মানুষ দীর্ঘদিন ধরেই ঐক্যবদ্ধ ইসলামী দলকে ভোট দিতে আগ্রহী। কিন্তু বারবার তারা হতাশ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আবারো ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ এসেছে। এবার যদি জনগণকে হতাশ করা হয়, তাহলে ইসলামপন্থীদের জন্য এই সুযোগ আর ফিরে আসবে না।

শনিবার সন্ধায়, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহীর মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে আইন-শৃঙ্খলা বাহিনীর এই সক্ষমতা রয়েছে যে তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অপরাধ সংঘটিত হওয়ার আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকে। অপরাধ সংঘটনের পর তারা দ্রুত আসামি ধরতে সক্ষম হলেও, অপরাধ ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই।

মামুনুল হক বলেন, সুস্থ, সুন্দর ও সকলের অংশগ্রহণে একটি নির্বাচন আয়োজনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সরকারের এক নম্বর অগ্রাধিকার হওয়া উচিত। আমরা আবারো সরকারকে মনে করিয়ে দিচ্ছি—কাঙ্ক্ষিত সংস্কার, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড ছাড়া আগামী নির্বাচন আমাদের কাছে ও দেশবিদেশে গ্রহণযোগ্য হবে না।

সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মুফতি সাঈদ নূর, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান প্রমুখ।

স্বাধীনতার পর কোনো সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি

দেশজুড়ে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে তৎপর জামায়াতে ইসলামী

আমার কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন

কাউন্সিলে ছাত্রদলের কমিটি গঠন করতে চায় বিএনপি

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াত এমপির আর্থিক সহায়তা প্রদান

জামায়াতের কোন নেতা কোথায় ঈদ করবেন

সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ে যোগ্যদের সরিয়ে দলীয় লোক বসানো হয়েছে: জামায়াত

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: ইসলামী আন্দোলন