হোম > রাজনীতি

নারী নিপীড়নের প্রতিবাদে এবার কর্মসূচি দিল ছাত্রশিবির

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সংগঠনটি।

মঙ্গলবার দুপুর ২টায় প্রেসক্লাব থেকে এ কর্মসূচি শুর হয়ে শাহবাগে গিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি আয়োজন করেছে ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা।

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা, শান্তিপূর্ণ নির্বাচন এবং মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

এর আগে নারী নিপীড়নের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

ডাকসু নির্বাচনে ছাত্রশিবির মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থী ‘শিবির নেতা; বলে অভিযোগ করেছে ছাত্রদল।

সোমবার দিবাগত রাতে এক যৌথ বিবৃতিতে এ অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বিবৃতিতে নারীর সম্মান ধ্বংসে ছাত্রলীগ-ছাত্রদল মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করেছেন তারা।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল