হোম > রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার ধোঁয়াশা তৈরি করছে: ড. আবদুল কাদের

স্টাফ রিপোর্টার

খেলাফত মজলিসের মহাসচিব ড. আবদুল কাদের বলেছেন, জুলাই সনদের সঙ্গে বেঈমানি দেশের যুব সমাজ মেনে নিবে না। ছাত্র-যুবক-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যেই ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়েছে, তার পুনরাবৃত্তি এই দেশে আর চলতে দেওয়া হবে না।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সকল ফ্যাসিবাদবিরোধী দলগুলো মিলে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে আজ সেই সনদের দাবিগুলো বাস্তবায়নে সরকার টালবাহানা শুরু করেছে। গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়া হলেও তা বাস্তবায়নের পরিবর্তে সরকার আজ ধোঁয়াশা তৈরি করছে।

তিনি সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের একটি রেস্টুরেন্টে বন্ধুপ্রতিম যুব সংগঠনের নেতাদের সম্মানে ইসলামী যুব মজলিস আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব মজলিসের সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমীন সাদী, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচএম এরশাদ।

সভাপতির বক্তব্যে তাওহীদুল ইসলাম তুহিন বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না করা পর্যন্ত যুব সমাজ শান্ত হবে না। গণভোট বা জনমতের প্রতিফলন নিয়ে কোনো প্রকার ছলচাতুরি ইসলামী যুব মজলিস ও দেশের যুব সমাজ মেনে নেবে না।

কর্মসংস্থান সৃষ্টির বদলে সরকার বেকার সমস্যাকে প্রকট করে তুলছে: মঞ্জু

‘বর্তমান বাস্তবতা বিবেচনা না করে পুরোনো ফরমুলায় মজুরি নির্ধারণ বৈষম্যমূলক’

রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণ বন্ধ করুন: শ্রমিক মজলিস

ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানে সরকারের প্রতি মামুনুল হকের আহ্বান

চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র গড়ার ঘোষণা এমপি মাসুদের

জনজীবনের জরুরি সংকটে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি

মক্কা চুক্তি জাতীয় স্বার্থে নতুন দিগন্ত খুলবে

‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠনের ঘোষণা সেলিম উদ্দিনের

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার