হোম > রাজনীতি

ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরা কার্যালয়ে কুরআন মজলিস বাংলাদেশ আমির হাফেজ মাওলানা মো. এমদাদ উল্লাহর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা বৈঠক করেন।

বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত চলা এই বৈঠকের শুরুতেই নেতারা ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন ও তার দ্রুত আরোগ্য কামনা করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহ-আমির মাওলানা মো. হাফিজুর রহমান মল্লিক, যুগ্ন-মহাসচিব মো. শুকুর আলী কাজী ও হাফেজ মাওলানা মো. আবুল কালাম আজাদ সিরাজী, ওলামা সচিব হাফেজ ক্বারী মো. বিল্লাল হোসেন সরকার, প্রেস সচিব আকাশ মাহমুদ ও তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী হোসাইন মাহমুদ।

এ সময় বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ইসলামী রাষ্ট্র কায়েমে আলেম-ওলামাদের মধ্যে ছোটখাটো ভেদাভেদ ভুলে ইসলামী সংগঠনগুলোর বৃহত্তর ঐক্য গঠনের তাগিদ অনুভব করে বক্তব্য রাখেন নেতারা । জামায়াত আমির বলেন, ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের কোন বিকল্প নেই।

বৈঠক শেষে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের হাতে কুরআন মজলিস বাংলাদেশের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেয়া হয়।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান