হোম > রাজনীতি

রাজনীতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তর আলোচনা

তারেক রহমানের সঙ্গে এম নাসের রহমানের বৈঠক

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

শুক্রবার সন্ধ্যায় লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠক প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট স্থায়ী হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির কূটনৈতিক ভূমিকা নিয়ে বিস্তর আলোচনা হয়।

এ সময় এম নাসের রহমান মৌলভীবাজার জেলা বিএনপির অগ্রগতি, মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, “তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরেছে, জনগণের প্রত্যাশাও দিনদিন স্পষ্ট হচ্ছে।”

তারেক রহমান দলীয় এই জ্যেষ্ঠ নেতাকে তৃণমূলকে আরও সংগঠিত ও গতিশীল করার নির্দেশনা দেন। একইসঙ্গে প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের সমন্বয়ে আন্তর্জাতিক পরিসরে বিএনপির উপস্থিতি ও কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের কৌশল, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন