হোম > রাজনীতি

নতুন ফ্যাসিবাদ রুখে দেওয়া হবে: বিরোধীদলীয় নেতা

স্বাধীনতা দিবসের আলোচনা সভায়

আমার দেশ অনলাইন

নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সেই ফ্যাসিবাদকে রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান।

তিনি বলেন, জনগণের অধিকারের সঙ্গে যারা ছিনিমিনি খেলবে তাদের সাথে বিরোধী দল কোনো আপোষ করবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা সরকারের সফলতা চাই। কিন্তু সরকার উল্টো পথে হাটলে করার কিছু নেই।

তিনি বলেন, সরকার ভালো কাজ করলে সহযোগিতা করবে বিরোধী দল, আর মন্দ কিছু করলে তাদের লাগাম ধরে টান দেওয়া হবে। জনগণের অধিকারের সাথে যারা ছিনিমিনি খেলবে তাদের সাথে বিরোধী দল কোনো আপোষ করবে না।

তিনি সরকারকে সংকীর্ণতা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থে সবাইকে নিয়ে বসুন। সিদ্ধান্ত আপনারাই নিন, তবে সবার কথা শুনুন। সংস্কারের পথে হাটুন। সংসদে সংস্কারের বিষয়ে সমাধান না হলে রাজপথ বেছে নেবে বিরোধী দল।

ডা. শফিকুর রহমান বলেন, যদি এই সংস্কারকে মেনে না নেওয়া হয় তাহলে ১৪০০ শহীদকে অপমান করা হবে, শহীদ হাদিকে, আবরার ফাহাদকে ও ফেলানীকে অপমান করা হবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন ও মেজর (অব.) আখতারুজ্জামান।

আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এমপি, হাফেজ রাশেদুল ইসলাম এমপি, কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর বিক্রম প্রমুখ।

বিজেপি নেতার যশোর-খুলনা দখলের হুমকির প্রতিবাদ লেবার পার্টির

মুক্তিযুদ্ধের শহীদদের ঋণ পরিশোধে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন

স্বাধীনতাকে অর্থবহ করতে রাষ্ট্রের সংস্কার জরুরি

পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের

কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার শিক্ষায় আমূল পরিবর্তন আনতে পারে

পাটগ্রাম পৌর আমির গ্রেপ্তারের ঘটনায় জামায়াতের নিন্দা

স্বাধীনতার ৫৫ বছরে মানুষের বহু প্রত্যাশা এখনও পূরণ হয়নি: জামায়াত আমির

স্বাধীনতা দিবসে আলোচনা সভার তারিখ পরিবর্তন বিএনপির

২৬ মার্চ ধানমন্ডিতে জড়ো হতে পারেন আওয়ামীপন্থি শিক্ষকরা