হোম > রাজনীতি

তেলের দামবৃদ্ধির প্রতিবাদে যুবশক্তির হারিকেন মিছিল

স্টাফ রিপোর্টার

জ্বালানি তেলের দাম অসহনীয়ভাবে বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি।

সোমবার সন্ধ্যায় বাংলামোটর থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগের পরীবাগ পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম বলেন, “সরকার যদি জনগণের হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে।”

তারিকুল ইসলাম বলেন, এর আগে সরকার কথা দিয়েছিল আর তেলের দাম বাড়াবে না। অথচ আমরা দেখলাম, দেশের মানুষ যখন ঈদ-আনন্দে ব্যস্ত, তখন হঠাৎ করে রাতের আঁধারে তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। জ্বালানি তেলের দাম বাড়ালে সব নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এখন আমাদের প্রশ্ন, এই যে সরকার বারবার তেলের দাম বাড়াচ্ছে, তারা কি জনসাধারণের কথা একবারও ভাববে না?

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার গুলশান-বনানীর সরকার। তারা উচ্চবিত্ত মানুষের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয়; জনসাধারণের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয় না। না হলে এত দ্রুত আবার তেলের দাম বৃদ্ধি করত না।

সরকার জ্বালানি ক্ষেত্রে লুটপাট করছে জানিয়ে যুবশক্তির সভাপতি বলেন, এর আগে আওয়ামী লীগ সরকার যেমন জ্বালানি ক্ষেত্রে ব্যাপক লুটপাট চালিয়েছে, বর্তমান সরকারও একই কায়দায় লুটপাট করে জনগণকে ভোগান্তিতে ফেলছে।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে তারিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জনগণের ভোগান্তির সমাধান না করে নিজের পিআর ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত। তার পিআর ক্যাম্পেইন দেখলে মনে হয়, জনগণের প্রধানমন্ত্রী না হয়ে তিনি গুলশান-বনানীর প্রধানমন্ত্রী হতে চান।

ইসলামী ব্যাংক দখলের প্রসঙ্গ টেনে তারিকুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সরকারের উচিত বিরোধী দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ইস্যুগুলোর সমাধান করা। অথচ আমরা দেখলাম বিগত পলাতক ফ্যাসিস্ট সরকারের মতো করে তারা ইসলামী ব্যাংক দখল করেছে। আজ ইসলামী ব্যাংক দখলের প্রতিবাদকারীদের ওপর হামলা করে সরকার প্রমাণ করেছে তারা এই দেশে বিএনপি বাদে আর কাউকে থাকতে দিতে চায় না। তারা চায় বিগত সরকারের মতো গৃহপালিত বিরোধী দল। জনগণ বাংলাদেশে আর গৃহপালিত বিরোধী দল দেখতে চায় না।

কর্মসূচিতে জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।

নিশ্চিত পরাজয় বুঝে অস্ত্রধারী লেলিয়ে প্রচারণা বন্ধের চেষ্টা হচ্ছে: দেলাওয়ার হোসেন

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: হুইপ বকুল

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ