হোম > রাজনীতি

সারা দেশের নির্বাচনি অনিয়ম তদন্তে কমিশন গঠনের দাবি খেলাফত মজলিসের

আমার দেশ অনলাইন

গত ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনের ভোটের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে ফলাফল বাতিল ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

দুপুরে ঢাকার পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির মহাসচিব জালালুদ্দীন আহমদ।

তিনি জানান, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্র থেকে খেলাফতের আমির মামুনুল হকের নির্বাচনি এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। পর্দানশীন ভোটার ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে ভয়ভীতিও দেখানো হয়।

অভিযোগ করা হয়, কেন্দ্র পরিদর্শনে গেলে মামুনুল হককে কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয়। সেনাবাহিনীর সহায়তায় কেন্দ্র ত্যাগে বাধ্য করা হয়।

এছাড়াও এই নির্বাচনে সারা দেশের বিভিন্ন আসনে অনিয়ম ও কারচুপির নানা অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এসময় দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে ছয় দফা দাবির কথা তুলে ধরা হয়।

জালালুদ্দীন আহমেদ অভিযোগ করেন, নির্বাচনের পর ঢাকা ১৩ আসনে খেলাফত মজলিসের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই আসনের নির্বাচিত এমপি ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে মামলার হুমকি প্রদান করেছে।

সারা দেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও মামলার হুমকির অভিযোগ এনে তা বন্ধের আহ্বান জানান দলের নেতারা। দাবি না মানা হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ

২৩ জুন ঘিরে দেশজুড়ে অস্থিরতা তৈরির নীলনকশা আ.লীগের

২৩ জুন ঢাকাসহ দেশজুড়ে অস্থিরতা তৈরির আওয়ামী পরিকল্পনা

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঢাকায় আজাদ পার্টির মশাল মিছিল

প্রস্তাবিত জাতীয় বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ