হোম > রাজনীতি

জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচন হলে প্রশ্নবিদ্ধ হবে: জাগপা

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ঘোষণা না দিলে জুলাই যোদ্ধাদের সাথে চরম বেঈমানী করা হবে এবং জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ হলে প্রশ্নবিদ্ধ হবে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক জাগপা আয়োজিত মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুর রহমান বলেন, ভারতীয় আগ্রাসনের কারণে বাংলার মানুষকে বারবার রক্ত দিতে হচ্ছে। অসংখ্য রাজনৈতিক দলের নেতারা ভারতের টাকায় একেক সময় একেক কথা বলেন। নির্বাচন ও জুলাই সনদ নিয়ে জনগণের মাঝে বিভ্রান্ত ছড়াতে চান। কারা টাকা নিয়ে দেশকে অশান্ত করতে চান দেশবাসী তা জানে। সময় থাকতে সাবধান হয়ে জান অন্যথায় এদেশের ছাত্র জনতা আবারও প্রতিরোধ গড়ে তুলবে।

জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম বলেন, গাধা পানি খায় কিন্তু ঘোলা করে খায়। এদেশের কিছু সুবিধাবাদী সুশীলদের কারণে জুলাই গণ-অভ্যুত্থানের পরিবেশও ঘোলা করা হয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। আরেক ফ্যাসিবাদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়। অতএব পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদ মাথা চড়া দিয়ে উঠতে পারবে না। মনোনয়ন বাণিজ্য হবে না। কমিশন বাণিজ্য চলবে না। দখলবাজ -চাঁদাবাজ থাকবে না।

শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা নেতা আবু বক্কর, এম এ হাই প্রমূখ।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা