হোম > রাজনীতি

জামায়াতসহ বিভিন্ন দলের নতুন কর্মসূচি ঘোষণা আজ

স্টাফ রিপোর্টার

জুলাই সনদের আইনিভিত্তি দিয়ে সে অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দফায় আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ সাতটি দল। আজ মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলন ও প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে অভিন্ন এ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সূত্রমতে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আছে। সে সময় পর্যন্ত দাবি আদায়ের চাপ সৃষ্টি করতে বিভিন্ন কর্মসূচি থাকছে এসব দলের।

এর আগে বিভিন্ন দাবিতে গত ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ঢাকা, বিভাগীয় শহর এবং জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও নেজামে ইসলাম পার্টি।

জামায়াতের পক্ষ থেকে গতকাল সোমবার জানানো হয়, আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, পিআরসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে আজ প্রেস ব্রিফিং করা হবে। পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বেলা ১১টায় এ প্রেস ব্রিফিং হবে।

অন্যদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার পক্ষ থেকে বলা হয়েছে, অক্টোবর মাসের প্রথমার্ধের কর্মসূচি ঘোষণা উপলক্ষে আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন হবে পুরানা পল্টনের কার্যালয়ে।

বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলনের পক্ষ থেকে আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে। ৪ অক্টোবর খেলাফত মজলিসের একটি নির্বাচনি মতবিনিময় কর্মসূচি রয়েছে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে দলটির মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের জানিয়েছেন। এছাড়া নতুন কর্মসূচির বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে নেজামে ইসলাম পার্টি।

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ