হোম > রাজনীতি

নির্বাচন কমিশনের সাথে জাগপা’র বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে জাগপা’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বে ৬ সদদ্যের প্রতিনিধি বৈঠকে অংশ নেয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জাগপা’র সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।

বৈঠক শেষে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ২০০৮ সালে জাগপার প্রাপ্ত নিবন্ধন ২০২১ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার তৎকালীন ইসি অবৈধভাবে বাতিল করে। হাইকোর্টের আদেশে ৪ বছর পর গত ১৯ মার্চ আমরা আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি। আজ বৈঠকে ইসিকে সেই বিষয়ে অবগত করেছি। একই সাথে বাংলাদেশের গণতন্ত্রকামী এবং অনিবন্ধিত সকল রাজনৈতিক দলের জন্য নিবন্ধনের কঠিন নিয়ম সহজ করার কথা বলেছি।

তিনি বলেন, আমরা চাই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় হস্তক্ষেপমুক্ত হোক। আমরা আশা করি প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বাধীন বর্তমান ইসি এ ব্যাপারে শক্ত ভূমিকা পালন করবে।

জাপান সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

৫ মে স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্র জমিয়তের

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স লুটে বড় কথা বলে দুর্নীতিবাজরা: হান্নান মাসুদ

লুটেরাদের হাতে ব্যাংক দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকরা: আখতার

জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

আজান শুরু হওয়ায় বসে গেলেন জামায়াত আমির, নীরব থাকলেন রিজভী

শ্রমিকদের জন্য ইনসাফপূর্ণ সমাজ গঠন করতে চাই: অ্যাডভোকেট জুবায়ের

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয় : ডা. ইরান

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে শ্রমিক কল্যাণের সমাবেশ