হোম > রাজনীতি

১২ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত রাজনৈতিক সংলাপের তৃতীয় দিনে ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ধাপে দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি।

প্রথমটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ সময় বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এই ৬টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

এরপর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি- এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এই ৬টি দলের সঙ্গে সংলাপ করবে ইসি। এর আগে গত বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে বসেছিল নির্বাচন কমিশন।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে ৫৩টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল হয়েছে।

নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্কসবাদীর নিবন্ধন চূড়ান্ত করতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ধাপে ধাপে সব নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে ইসি।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা