হোম > রাজনীতি

জরুরি অবস্থা আইন সংশোধন বিষয়ে একমত বিএনপি

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'জরুরী অবস্থা আইন সংশোধন এবং পরির্বতন আনয়নের ক্ষেত্রে আমরা সবাই একমত হয়েছি। এবং জরুরি আইন যেন কোনভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয় সে বিষয়ে আমরা সবাই একমত হয়েছি'।

সোমবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, আজকের আলোচনা ছিল জেলা আদালত বিকেন্দ্রীকরণ। সে বিষয়ে একমত পোষণ করা হয়েছে, তবে কিছু বিষয় সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। জেলা সদরে উপজেলা আদালত প্রয়োজন নেই, জেলা আদালতে একটি সদর আদালত স্থাপন করা যেতে পারে।

ব্রিটিশ আমলের চৌকি হিসেবে চিহ্নিত ছিল দ্বীপ অঞ্চল এবং কিছু কিছু উপজেলায় আদালত আছে। তার সংখ্যা ৬৭ টি। সেগুলো প্রতিষ্ঠিত থাকবে। জেলা সদরে কাছের উপজেলা গুলো ১৫ - ২০ কিলোমিটারে মধ্যে থাকলে সে উপজেলায় আদালত স্থাপনের প্রয়োজন নাই। তবে সদর থেকে দূরে ১০০ কিলোমিটার এবং জনসংখ্যা বেশি সে উপজেলায় আদালত করা যায়।

'আপনারা ( বিএনপি) তো ১৯৯১ সালে উপজেলা আদালত বাতিল করেছেন, এখন আবার চাচ্ছেন কেন, আগে বাতিল করেছেন কেন' সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসে এবং তখনকার জাতীয় সেন্টিমেন্টে কিছু ব্যতিক্রম ছাড়া উপজেলা আদালত গুলো তুলে দেয়ার ক্ষেত্রে একমত হয়।

সে বিষয়ে জাতীয়ভাবে কোন আপত্তি আসেনি। জনসংখ্যা, দ্বীপ অঞ্চল ভেদে সেই এলাকায় গুলোতে এখনো অধস্তন আদালত আছে। যেটির সংখ্যা ৬৭ । এখন একটা প্রেক্ষাপট এবং বিবর্তনের মধ্যে যাচ্ছি, বর্তমান প্রজন্মের প্রয়োজনে ও জনগণের স্বার্থে সেই বিবেচনা তো পালটাতেই হয়।

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির