হোম > রাজনীতি

ঢাকার দুই মহানগর কমিটির আকার বাড়ালো যুবদল

স্টাফ রিপোর্টার

যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটির (আংশিক) আকার বাড়ানো হয়েছে।

বুধবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শরীফ উদ্দিন জুয়েলকে আহ্বায়ক ও সাজ্জাদুল মিরাজকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর যুবদলের ইতোপূর্বে ঘোষিত আহ্বায়ক কমিটিতে আরও ৩৪ জন যোগ হয়েছেন। অন্যদিকে খন্দকার এনামুল হক এনামকে আহ্বায়ক ও রবিউল ইসলাম নয়নকে সদস্য সচিব করে দেয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটিতে আরও ২৩ জন পদ পেয়েছেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ এই দুই কমিটির অনুমোদন দেন।

উত্তর যুবদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন- মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, জাহিদ হোসেন মোড়ল, তানভীর আহমেদ ইকরাম, শামীম আহমদ, জুলহাস আহমেদ, জসীম উদ্দীন, মো. মনিরুল ইসলাম মনির, সালেহ আহমেদ চৌধুরী মানিক।

এছাড়া সদস্য হিসেবে আছেন- হাবিবুর রহমান সুমন, বেলাল হোসেন, আমিনুল ইসলাম, সেলিম আহমেদ রেজা, আরিফ হোসেন শুভ্র, রাকিবুল বাশার বনি, মামুন মোল্লা, নূরে আলম, কামরুল ইসলাম, কামরুল হাসান, ফরহাদ হোসেন সজিব, সালাহ উদ্দিন বাবু, ইলিয়াস হোসেন ফকির, মনিরুল হাসান পিন্টু, ফাইজুল ইসলাম ভূঁইয়া, সোহেল রহমান, রতন ইসলাম রারী, হাসিবুল রাজ শাওন, মাহমুদুল হাসান সবুজ, এনামুল ইসলাম লিটন, সজিবুর রহমান সজিব, মাহমুদুল হাসান মাসুম, জুয়েল রানা, আরিফ হোসেন।

অন্যদিকে দক্ষিণ যুবদলে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন- ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসাইন, সৈয়দ মুকিতুল আহসান রস্তু, শফিকুল ইসলাম নাদিম, নূরে আলম সিদ্দিকী সোহাগ, সাবাহ করিম লাকি, মো. রাফিজুল হাই রাফিজ, শাহ মো. মাসুম বিল্লাহ, ফয়সাল হেদায়াত সৈকত পণ্ডিত, মো. শাহজাহান চৌধুরী।

কমিটিতে সদস্য হিসেবে আছেন- গিয়াস উদ্দিন মানিক, আওলাদ হোসেন ভূঞা, রেজাউল ইসলাম প্রিন্স, মো. সোহেল খান, কাজী মনসুর আলম, হাজী বিল্লাল, দিদারুল ইসলাম বাবু, মিজান ব্যাপারী, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম (ইমন), মোসারফ হোসেন, আর এইচ রুবেল তালুকদার।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি