হোম > রাজনীতি

অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে আনন্দ পায় বিএনপি

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব

আমার দেশ অনলাইন

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দীন বলেছেন, বিএনপি ঝুঁকি নিতে চায় না। অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে আনন্দ পায়। তারা যদি ৫ মে রিস্ক নিতো, তাহলে এতো দীর্ঘদিন তারাও জেল-জুলুমের শিকার হতো না, আমরাও হতাম না।

শুক্রবার দুপুরে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত স্মারক গ্রন্থ ‘শহীদনামা’র মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহাসচিব বলেন, ওইদিন তৎকালীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আহ্বান করেছিলেন তার কর্মীদের, তোমরা শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের পাশে দাঁড়াও। সেদিন যদি তার আহ্বানে সাড়া দিয়ে বিএনপি কর্মীরা আসতো, তাহলে বাংলাদেশ ২০১৩ সালেই ফ্যাসিস্টমুক্ত হয়ে যেত।

জালাল উদ্দীন আরো বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে ফ্যাসিস্টকে বিদায় করেছি, তার পাটাতন ছিল ২০১৩ সালের শাপলা চত্বরে আমাদের ওলামা-ছাত্রদের অবদান। আজকে এখান থেকে অনুরোধ করবো, আমাদের স্কুল, কলেজ ও মাদরাসায় পাঠ্যসূচিতে শাপলা চত্বরের ঘটনা যেন অন্তর্ভুক্ত করা হয়। একইসঙ্গে শাপলা চত্বরে গণহত্যার বিচার যেন দ্রুত করা হয় এ দাবিও জানান তিনি।

শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ডব্লিউএ

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ ও গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না

জাপানে ইসলামিক সেন্টারের চেয়ারম্যানের সঙ্গে জামায়াত নেতা মুজিবুর রহমানের সাক্ষাৎ

মিরপুরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মহানগর জামায়াত সেক্রেটারি

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান

শহীদ সাইফুল্লাহ মাসুমের পিতার ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের শোক

বরিশালে কর্মজীবী মা-বাবা ও শিশুদের জন্য যাত্রা শুরু করল ‘ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’

রাড্ডা সেন্টার ও স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপি বিব্রত, তবে জড়িত নয়: প্রিন্স

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব ‘সবাই ভাগ পাবেন’