হোম > রাজনীতি

রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না, সাংবাদিকরাই ঢুকে যায়

সেমিনারে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা কথা না বলেই পারছি না ; সেটা হচ্ছে, যে আপনাদের ( সাংবাদিকদের) তো অনেকগুলো ইউনিয়ন আছে- ডিইউজে , বিএফইউজে। আবার দুই দলের দুই ভাগ আছে, তিনভাগ। নিজেরাই তো আপনারা ( সাংবাদিকরা) দলীয় হয়ে যাচ্ছেন ।

সোমবার রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র "ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসি আয়োজিত সেমিনার" মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা" অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোতে আপনার ( সাংবাদিকদের) কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকাম এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো, যে আপনার গত ১৫ বছর কি হয়েছে। আমরা দেখেছি, গত ১৫ বছর নিজেরাই ( সাংবাদিকরা) উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন।

তিনি বলেন, এখানে সাংবাদিকদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে। যে আপনারা ওই জায়গাগুলো ( রাজনীতিক দলের পকেটে) থেকে নিজেরা বাইরে থাকবেন । সাহসী সাংবাদিকতা করবেন ।

তিনি আরো বলেন, বর্তমান সরকার গণমাধ্যম সংস্কার কমিশন করেছে। কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে তবে কোন আলোচনা হয়নি।পরবর্তীকালে যাই হোক, আশা করি, আমরা যদি সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই ; তাহলে নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে দেখব। সেটাকে বিশ্বাস করি ।

জিয়ার আদর্শ ধারণ করেই বিএনপির পথচলা অব্যাহত থাকবে: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গকে মুসলমানদের জন্য অগ্নিগর্ভে পরিণত করেছে বিজেপি: ইসলামী আন্দোলন

টুপি কোনো দল বা গোষ্ঠীর নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

গ্রামগঞ্জের অসংখ্য মসজিদ সংস্কার ও পরিচালনায় বড় অবদান রাখেন প্রবাসীরা

জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদ উদযাপন

সিটি করপোরেশন ব্যর্থ হলে জামায়াত কোরবানির বর্জ্য অপসারণ করবে

ঈদের দিন শহীদ পরিবারের পাশে সাদিক কায়েম

জুলাই শহীদ পরিবারের পাশে সরকার নেই: ড. হেলাল উদ্দিন

আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুতে জামায়াতের বিবৃতি

এনসিপি নেতা-নেত্রীরা কে কোথায় ঈদ করছেন