হোম > রাজনীতি

খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, ব্রিফিংয়ে ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। সবার দোয়ায় সুস্থ হওয়ার আশা করছেন তিনি।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এতথ্য জানান।

ডা. জাহিদ জানান, দেশ-বিদেশের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছেন। আজ লন্ডন থেকে নতুন চিকিৎসক আসবেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোন ধরনের গুজবে কান না দিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও দোয়া করার অনুরোধ করেন তিনি।

যদিও ব্রিফিংয়ের এক পর্যায়ে ডা. জাহিদ নিজের আবেগ ধরে রাখতে না পেরে কান্না জড়িত কন্ঠে বলেন, সাংবাদিকরা দীর্ঘ ৬ বছর সহযোগিতা করেছেন। এই সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নিয়মিত বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি।

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

এদিকে মঙ্গলবার দুপুরে তারেক রহমান ফেসবুক পোস্টে বলেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।

কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

পবিত্র ওমরাহ পালনে গেলেন মামুনুল হক

অনভিজ্ঞতায় ভুগছে জামায়াতে ইসলামী

আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

ঝিনাইদহে মহিলা জামায়াতের ইফতারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা

বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি নাহিদ ইসলামের

জাতীয় সংগীতের সময় বসে থাকার ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোমানী হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবি রাবি ছাত্রশিবিরের

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে