হোম > রাজনীতি

‘আপনি শক্তহাতে হাল ধরুন’, ড. ইউনূসকে জুনায়েদ

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূসকে শক্তহাতে হাল ধরার অনুরোধ জানিয়েছেন নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৮ মিনিটে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম এই আহ্বায়ক তার ফেসবুক পোস্টে বলেন, ‘জুলাইয়ের অসমাপ্ত বিপ্লবকে পূর্ণতা দেওয়া ছাড়া আমরা থামতে পারি না। আমরা মৃত্যুভয়ে কাতর নই। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।’

আপ বাংলাদেশের এই আহ্বায়ক ড. ইউনূসকে অনুরোধ জানিয়ে বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসকে অনুরোধ করছি, আপনি শক্তহাতে হাল ধরুন। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। ছাত্র-জনতা আপনার সঙ্গে থাকবে।’

জুনায়েদ আরও লিখেছেন, ‘ঐক্য বিনষ্টকারীদের কারণে সৃষ্ট দুশ্চিন্তা বাদ দিয়ে জুলাই যোদ্ধাদের সঙ্গে বসুন, কথা শুনুন, জানান কোথায় কী সমস্যা হচ্ছে। দেখবেন, জুলাইয়ের যোদ্ধারা সারাদেশে আবারও নামবে দেশ বাঁচাতে। ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া দলগুলোর মধ্যে বিভাজন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর সাহায্য না পাওয়া, নির্বাচনের জন্য চাপ বাড়া, ঢাকায় ক্রমাগত আন্দোলন ও অবরোধে হতাশায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন; এমন খবর ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার বিকালে। পরে রাতে ড. ইউনূসের প্রতি এ আহ্বান জানান জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া অন্যতম এই নেতা।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন