হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর যে প্রতিক্রিয়া জানালেন জমিয়ত মহাসচিব

স্টাফ রিপোর্টার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, জাতির এক সংকটকালীন সময়ে আমরা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে অন্তরঙ্গ পরিবেশে আলোচনা করেছি। এই আলাপচারিতায় সংস্কার,বিচার ও নির্বাচন নিয়ে খোলামেলা কথা হয়েছে। চট্টগ্রাম বন্দর,করিডোর, হেফাজতের মামলাগুলো প্রত্যাহার ও নারী সংস্কার কমিশনের মত গুরুত্বপূর্ণ বিষয়াবলীও আলোচনায় স্থান পেয়েছে।

রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জমিয়ত মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টাকে বলেছি, দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি নানা রকম ষড়যন্ত্র চলছে এমতাবস্থায় পদত্যাগ নয় বরং ধৈর্য,সাহসিকতা ও প্রজ্ঞার সাথে সকল চক্রান্ত রুখে দিয়ে আপনি প্রয়োজনীয় সংস্কার শেষ করুন এবং আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট একটা সময়সীমা ঘোষণা করুন। পরাজিত শক্তি ও তার দোসররা যেন কোন ভাবেই পুনর্বাসিত হতে না পারে সে লক্ষে তাদের বিচারিক কার্যক্রমকে ত্বরান্বিত করুন।

বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই এ দেশে ইসলামী বোধ-বিশ্বাসবিরোধী যাবতীয় তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন। আধিপত্যবাদ ও আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে কোন মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করুন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন