হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে: এনডিএম মহাসচিব

স্টাফ রিপোর্টার

সাধারণ মানুষের কাছে নির্বাচন নিয়ে যে সংশয় ছিলো তা কেটে গেছে প্রধান উপদেষ্টার ভাষণের মধ্যদিয়ে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন।

বুধবার রাজধানীর মালিবাগ এলাকায় ঢাকা মহানগরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোমিনুল আমিন বলেন, জুলাই ঘোষণাপত্রে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর যে আত্মত্যাগের ইতিহাস ও অবদানকে যথাযথভাবে তুলে ধরা হয়েছে। জুলাই ঘোষণাপত্রকে আমরা স্বাগত জানাই সেই সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে কিছু সংগঠনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। আমরা মনে করি এই জুলাই ঘোষণাপত্র ছিলো আগামীর বাংলাদেশের রূপরেখা। এটার আলোকেই আমরা আগামীর বাংলাদেশকে গড়তে চাই। যারাই জনগণের রায়ে নির্বাচিত হবে, তারাই এই ঘোষণাপত্র বাস্তবায়ন ও জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেবেন। জুলাই যোদ্ধারা আমাদের বীর, তাদেরকে আমরা আইনি সুরক্ষা প্রদান করতে চাই।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, অনেকগুলো বিষয়ে অনেকের আপত্তি ছিলো। জনগণের কাছে যান, ম্যান্ডেটে রাখুন, জনগণের রায় পেলে আপনারা বাস্তবায়ন করবেন।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় বদ্ধ পরিকর। আমরা আশা করছি, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই ফেব্রুয়ারি মাঝামাঝিতে নির্বাচন দেবেন। সেই অনুযায়ী দ্রুতই প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবেন। নির্বাচন নিয়ে যে সংশয় ছিলো তা কেটে গেছে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক, ব্যারিস্টার শাহেদুল আজম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, যুগ্ম বিভাগীয় সম্পাদক ব্যারিস্টার শোভন মাহমুদ, নির্বাহী সদস্য অ্যাডভোকেট নুর উল্লাহ, যুব আন্দোলনের সভাপতি আদনান সানি, সাধারণ সম্পাদক মিঠু আলি, ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল সহ নেতৃবৃন্দ।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক