হোম > রাজনীতি

তত্ত্বাবধায়ক পুনর্বহাল সাংবিধানিক অরাজকতার বিরুদ্ধে মাইলফলক

ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ১৪ বছর আগের দেয়া রায় বাতিলের যে আদেশ দেয়া হয়েছে তা সাংবিধানিক অরাজকতার বিরুদ্ধে একটি মাইলফলক হয়ে থাকবে।

এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে চমৎকার পদ্ধতিতে প্রতিষ্ঠিত হয়েছিলো তা আবারো আইনগত মর্যাদায় পুনর্বহাল হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই রায়কে স্বাগত জানাচ্ছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অধ্যক্ষ ইউনুস আহমাদ আরো বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদ আদালতের ওপরে বন্দুক রেখে দেশে সাংবিধানিক ও আইনি অরাজকতা প্রতিষ্ঠা করেছিলো।

আইন-আদালতের যথেচ্ছা ব্যবহারের এমন নোংরা ও বিধ্বংশী ব্যবহার আধুনিক রাষ্ট্রব্যবস্থায় বিরল। কিন্তু ফ্যাসিবাদ তার বহুমাত্রিক অপশক্তি ব্যবহার করে বাংলাদেশকে প্রাতিষ্ঠানিকভাবেই ক্ষতিগ্রস্ত করেছে। আজকের রায় এর এক ধরণের প্রতিকার হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে জুলাই জাতীয় সনদে যে প্রস্তাব করা হয়েছে তা হ্যা ভোটে জয়যুক্ত হলে আগামীর বাংলাদেশে আর কেউ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ছিনিমিনি করতে পারবে না। এই ব্যবস্থা আগামীর বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরে একটি শান্তিপূর্ণ ব্যবস্থা নির্মাণ করবে ইনশাআল্লাহ।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা