হোম > রাজনীতি

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় লড়াই অব্যাহত থাকবে: ড. মাসুদ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের রুখতে পেশাজীবীদের ভূমিকা রাখতে হবে।

দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ড. মাসুদ আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্টের দলীয়করণের ফলে রাষ্ট্রের প্রতিটি সেক্টর ধ্বংসের দ্বারপ্রান্তে। জুলাই বিপ্লব পরবর্তীতে জাতি যখন নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছে তখন একটি দল সারাদেশে দুর্নীতি, লুটপাট, দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুরো জাতিকে আশাহত করছে। জনগণ বুঝতে পেরেছে ওই দলের নেতারা মিডিয়ার সামনে যা বলে বাস্তবে তার বিপরীতটাই করে। যারা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন-গুম, লুটপাট করে জনগণ তাদেরকে ভোটের মাধ্যমেই বয়কট করবে।

তিনি রোববার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মহানগরী কার্যালয়ের কনফারেন্স রুমে প্রকৌশলীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে যেভাবে ছাত্র-জনতার সঙ্গে সকল পেশাজীবী ভূমিকা রেখেছে একইভাবে আগামী নির্বাচনে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন-গুম, লুটপাট-কারীদের রুখে দিতে হবে। নতুবা নতুন বাংলাদেশ বিনির্মাণ বাধাগ্রস্ত হবে।

তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন প্রকৌশলীদের হাত ধরেই হয়ে থাকে। প্রকৌশলীরা দুর্নীতি ও চাঁদাবাজদের হাত থেকে মুক্ত থাকলে দুর্নীতিরোধ করা সম্ভব। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কোনো পেশাজীবী, কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। ফলে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।

ড. মাসুদ বলেন, জুলাই সনদ প্রসঙ্গে ড. মাসুদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে ফ্যাসিবাদী ব্যবস্থা বহাল থাকবে। নতুন করে আবারো ফ্যাসিবাদের উত্থান ঘটবে। ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে জুলাই সনদের আইনি ভিত্তির দিতে হবে। এছাড়া রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ভোটের মূল্যায়নের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগরী দক্ষিণের ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এস এম কামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মুনিরুজ্জামান, ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ প্রকৌশলী ও জামায়াতে ইসলামীর মহানগরীর নেতারা।

৪৬ বছর পর বদলে গেল জাগপা ছাত্রলীগের নাম

শিক্ষা বিনিময়, হালাল বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ঐকমত্য

জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঢাকা পলিটেকনিকে শিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

জুলাই সনদের বিষয়টি জাতির সামনে স্পষ্ট হওয়া উচিত: জুবায়ের

গণভোটের রায় অস্বীকার করা হলে পরিণতি ভয়াবহ হবে: নাহিদ

সংস্কার বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারে দুই কমিটি এনসিপির

বাজার নিয়ন্ত্রণে আনতে দলীয় সিন্ডিকেট ভেঙে দিন: মাওলানা কাইয়ূম

নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত